সব ষড়যন্ত্র মোকাবিলা করে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী -বানিজ্যমন্ত্রী

সব ষড়যন্ত্র মোকাবিলা করে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী -বানিজ্যমন্ত্রী

বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁয়ে ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাকে মুক্তিযোদ্ধা বললে ৭৩ বছর বয়সেও আনন্দিত হই। শুধু তাই নয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ও বাবা দুজনই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বাবা-ছেলে মুক্তিযোদ্ধা, এটা বিরল ঘটনা। আমার গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।