বাড়ানো হয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের সকল ফ্লাইট বন্ধের সময়সীমা

বাড়ানো হয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের সকল ফ্লাইট বন্ধের সময়সীমা

করোনার প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল রুটের সব ফ্লাইট বন্ধের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া ১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের সময় বাড়িয়েছে। একই সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ থাকবে।

গত মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ সময় বিমানের বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।