সংসদে আগুন সন্ত্রাসের বিচার দাবি

স্টাফ রিপোর্টার: যশোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম আগুন সন্ত্রাসের হুকুমদাতা ও খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশেনে তিনি এ দাবি জানান।

গত বছরের ৩ ফেব্রুয়ারি যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী মাইশা নাঈমা তাসনিম নিহতের ঘটনা উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে ঘাতকরা পেট্রোল বোমা মেরে কয়েকজন মানুষের জীবন ধ্বংস করে দিল। পৈশাচিকভাবে তাদের হত্যা করল। তার গতকাল প্রথম মৃত্যুবার্ষিকী।’

তিনি বলেন, ‘সেই হত্যাকাণ্ডের পর আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সহমর্মিতা জানালেন। কিন্তু সেই ঘাতক ও হুকুমদাতাদের আজও বিচারের আওতায় আনা যায়নি। আপনার (স্পিকার) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের প্রতি আমাদের আকুল আবেদন, পেট্রোল বোমায় ১৫০ জন সাধারণ মানুষ মারা গেছে। এরা কেউ সাধারণ মানুষ, কেউ বাসের ড্রাইভার, হেলপার। আগুন সন্ত্রাসের হুকুমদাতা ও খুনিদের বিচারের আওতায় আনা হোক।’

প্রসঙ্গত, গত বছরের ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় তাসনিমসহ সাতজন নিহত ও ২৬ জন অগ্নিদগ্ধ হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।