× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

সংলাপের আহ্বান জানিয়ে এরশাদের চিঠি

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে এবার চিঠি দিয়েছে মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি।

আজ (বুধবার) সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চিঠি দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পিএস’র কাছে চিঠিটি পৌঁছে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়। বিষয়টি  নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আ. রাজ্জাক।

তবে কবে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে তা জানা যায়নি।

সুনীল শুভ রায় জানান, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই সংলাপ করতে চান তারা। নির্বাচনের বিষয়ে মতামত জানাতেই জাতীয় পার্টি সংলাপে আগ্রহী।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়। এরই প্রেক্ষিতে ১ নভেম্বর গণভবনে সংলাপে যাবেন বিএনপির পাঁচ নেতাসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের প্রতিনিধি দল।

জাতীয় ঐক্যফ্রন্টে সঙ্গে সংলাপের পরদিন ( ২ নভেম্বর) বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিক চিঠি না দিলেও সংলাপের আগ্রহ প্রকাশ করেছে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোট।


এ ক্যটাগরির আরো খবর..