বেনাপোলে গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস – যুবদল নেতা ইমাদাদের

বেনাপোলে গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস – যুবদল নেতা ইমাদাদের
বেনাপোলে গণসংযোগে মাদকমুক্ত সমাজ
শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক বিশাল গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে স্থানীয় জনগণের পাশে থেকে মাদক মুক্ত সমাজ গঠন এবং রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের (ড্রেনেজ) টেকসই উন্নয়নের বিষয়ে বিএনপি নেতারা জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগটি ৩ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিন করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ নাগরিকদের সাথে সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং তাদের বিভিন্ন দুর্ভোগের কথা শোনা হয়।
উক্ত গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির  সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন সহ-সভাপতি: শাহাদুর রহমান খোকন  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেরুল্লাহ  যুগ্ম সাধারণ সম্পাদক: রেজাউল করিম কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার  ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা এবং সদস্য মফিজুর রহমান ও হযরত আলী যশোর জেলা কৃষকদল আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ  পৌর কৃষকদল যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম
পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহসিন আলম এবং যুবনেতা মনির হোসেন।এ ছাড়া বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী উক্ত গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে নেতাবৃন্দ বলেন, “বেনাপোল এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছায়।”
তারা আরও উল্লেখ করেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সর্বাগ্রে মাদক নির্মূল করতে হবে। নেতারা স্থানীয় অধিবাসীদের আশ্বাস দিয়ে বলেন, আগামী দিনে এই এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে এবং রাস্তাঘাট ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার ড্রাস্টিক উন্নয়ন ঘটিয়ে জলাবদ্ধতামুক্ত একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড উপহার দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই গণসংযোগকে স্বাগত জানান এবং এলাকার অবকাঠামোগত সমস্যা সমাধানে নেতাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।