× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
নারী সংসদ সদস্যদের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  আওয়ামী লীগের নির্বাচিত ৪৮ জন ও জাতীয় পার্টির ২ জন সদস্য শপথ নিয়েছেন। এ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। এটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা।

জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জানান, বিরোধী দল হিসেবে দায়িত্ব পেয়ে সংসদে শুধু খারাপটাই বলবেন, এমন না। এ সময়, ভালো কে ভালো বলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তালিকা


এ ক্যটাগরির আরো খবর..