পাবনা প্রতিনিধিঃ পাবনায় পেশাগত দায়িত্ব পালনকালে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার লোকজন এক ক্যামেরাপারসনসহ টেলিভিশনের ৪ সংবাদকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। ভাংচুর করা হয় তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপ। বুধবার বিকেলে ঈশ্বরদীর রূপপুরে এ ঘটনা হয়।
আহত সাংবাদিকরা জানান, বিকেলে পাবনার রূপপুরে পেশাগত দায়িত্ব পালন করতে যান সময় সংবাদ, এটিএন নিউজ ও ডিবিসি’র সংবাদকর্মীরা। সেখানে ভূমিমন্ত্রীর ছেলে তমালের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম বুদুর গাড়ি ভাংচুর করা হয়।
সংবাদকর্মীরা সেই ছবি তুলতে গেলে ক্ষিপ্ত হয়ে তমাল ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন স্থানীয় সাংবাদিকরা।




