বিনোদন ডেস্কঃ বছরের আলোচিত একটি ঘটনা হয়েই থাকছে শাকিব-অপুর দাম্পত্য ও ডিভোর্স কাণ্ড। ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই ছবির আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ ৮ বছর এ খবর ছিল গোপন। সেই খবর প্রকাশ হতে না হতেই ডিভোর্সের পথে হাঁটছে এ দাম্পত্য।
গেল ২৮ নভেম্বর দুটি অভিযোগ এনে অবাধ্য স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন শাকিব খান। এ খবর নাড়া দিয়ে গেছে সারাদেশের সিনেমাপ্রেমী ও নানা অঙ্গনের মানুষদের। সমালোচিত হচ্ছেন দুই তারকাই। তবে ধর্ম, জাত ত্যাগ করে শাকিবকে বিয়ে করা অপুর এ ভাগ্য মেনে নিতে পারছেন না তার ভক্তরা। এ দুঃসময়ে অপুকে সাহস ও পরামর্শ দিচ্ছেন তার সহকর্মীরা। তাকে পরামর্শ দিয়ে লিখেছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনসহ আরও অনেকেই।
এবার সেই তালিকায় এলেন নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে সাংস্কৃতিক এক অনুষ্ঠানে অতিথি ছিলেন সেলিনা হায়াৎ আইভী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানেই তিনি অপু বিশ্বাসকে এ দুঃসময়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।



