যশোরে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণদেবের ১৮৮তম শুভ জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূতি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
এসময় তিনি বলেন, সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন সাংস্কৃতিক, শিক্ষা, ভালোবাসা, চিকিৎসা সেবাসহ নানান সামাজিক কাজ করে যাচ্ছে । বাংলাদেশ ও ভারত উভয় দেশের সাংস্কৃতিক ও কৃষ্টি কালচার, সামাজিক অর্থনৈতিকসহ অন্যান্য কাজও করে যাচ্ছে।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের স্ত্রী শ্রমতি মনু ভার্মা, উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রমূখ। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



