শ্যামনগরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে এমপি জগলুল হায়দার

হুসাইন আহমেদ:শ্যামনগরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে এমপি জগলুল হায়দার।শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমান গাজীর বাড়িতে খাবার ও নতুন পোশাক নিয়ে তাকে দেখতে গেলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য এস এম জগলুল হায়দার।

গতকাল শনিবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে দুর্গম পথ পাড়ি দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ অাওয়ামীলীগ নেতা সৈয়েদুর রহমান গাজী অসুস্থ থাকায় তাকে তার বাড়িতে দেখতে যান তিনি।

এ সময় এমপি বলেন, আমিও একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান, তাই অামার পিতার মত বীরমুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমান গাজীর জন্য নতুন লুঙ্গি, খাদ্য সামগ্রী, মিষ্টি এবং তার স্ত্রীর জন্য নতুন শাড়ি নিয়ে যাই। তিনি অসুস্থ মুক্তিযোদ্ধার মুখে তুলে মিষ্টি খাওয়ে দেন।

দীর্ঘদিন শয্যাশায়ী, হাঁটা চলা না করতে পারা অসুস্থ মুক্তিযোদ্ধা সৈয়েদুর রহমান গাজী তার বাড়িতে এমপিসহ তার সফর সঙ্গীদের দেখে তিনি এমপি’র নিকট জানতে চান, অামি কি অাজ থেকে হাটাচলা করতে পারবো।

তার এই উক্তিটিই প্রমাণ করে একজন মুক্তিযোদ্ধার মনোবল কতটা দৃঢ় হয়। তার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য অার্থিক সাহায্য প্রদান করার অাশ্বাস দেন এমপি।

এসময় আরও উপস্হিত ছিলেন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার দেবী রঞ্জন মণ্ডল, ডেপুটি কমাণ্ডার অাবুল হোসেন, উক্ত ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অসীম জোয়ার্দ্দার, ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বাবু ভবতোষ মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাব্দুল হাকিম সবুজ ও ইউনিয়ন অাওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।