× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ মুহুর্তে মেয়র ,সাধারণ কাউন্সিলরদের নির্বাচনী প্রচার-প্রচারণা জমজমাট

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শেষ মুহুতে নির্বাচনী প্রচার-প্ররারণা জমজমাট হয়ে উঠেছে । মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় থেকে শুরু করে হাট-বাজার চায়ের দোকানসহ সর্বত্র স্থানে শুধু নির্বাচনী আলাপন। শেষ মুহুতে মেয়র,সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ব্যস্ত সময় পার করছেন গন সংযোগ ভোট প্রার্থনা নিয়ে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন পাড়া-মহল্লার বিভিন্ন বাড়ি বাড়ি । কেউ কেউ পাড়া মহ্ল্লায় গন্যমান্য ব্যক্তিবর্গ মানুষের সাথে নিয়ে  নিবাচনী পথসভা করছেন ।

আগামী ৩০ তারিখ মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন ঘনিয়ে আসার বিরামহীন ভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। চলছে  প্রচার-প্রচারনার মাইকিং  পাড়া-মহল্লায় , হাটে-বাজারেসহ শহরের বিভিন্ন  সর্বত্র স্থানে। পোষ্টারে ,পোষ্টারে ছেয়ে গেছে পৌরসভার ৯টি ওর্য়াডের  পাড়া ,মহল্লা ,শহরের বিভিন্ন স্থান ।    প্রার্থীরা পৌষের কনকনে শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলাচ্ছেন  গণসংযোগ ও ভোট প্রার্থনা। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্র“তির পাশাপাশি আগামী পাচঁ বছরে কী কী করবেন সেসব তুলে ধরছেন ভোটারদের কাছে। প্রত্যেক প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য।

পৌরসভার ৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বজলুর রহমান বিবেক ডালিম মার্কা প্রতীক নিয়ে  পারন্দুয়ালী গ্রামের মুন্সি পাড়া , বিশ্বাস পাড়া, শেখ পাড়া সহ ্লক্ষ্মীকান্দর এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রখেছেন। পাশাপাশি এই ওয়ার্ডের  অন্য কাউন্সিলর প্রাথী কুতুব উদ্দিন উটপাখি মার্কা নিয়ে গ্রামের বাড়ি বাড়ি সহ বিভ্ন্নি  স্থানে গণসংযোগ ও ভোট প্রার্থনা অব্যাহত রখেছেন। মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ তারিখ মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রির্টারিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে , মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮ শত ৫৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৪ শত ১২ জন ও মহিলা ভোটার ৩৩ হাজার ৪ শত ৪৭ জন। মোট ৩২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৩২ টি কেন্দ্রের মধ্যে ২৮  টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..