× Banner
সর্বশেষ
সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security

শিল্প কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

সরকার শ্রম আইনকে যুগোপযোগী করে শিল্প কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। শ্রমিকের ন্যুনতম বেতন করা হয়েছে ৮ হাজার ৩০০ টাকা। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের আসলাম হোসেন সওদাগরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে পোশাক শিল্পে ইপিজেড ব্যতীত ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

সরকারি দলের সদস্য মনজুর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান,  শ্রমিকদের মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৫৩৭ জন নারী শ্রমিক রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে পোশাক খাতে মোট ৩৩ লাখ ১৫ হাজার লোকবল রয়েছে। এরমধ্যে নারী শ্রমিক হচ্ছে ১৫ লাখ ৩১ হাজার।

বিকেএমইএ’র হিসাব অনুযায়ী পোশাক খাতে ৩৫ লাখ শ্রমিক রয়েছে। যার ৬০ দশমিক ৮ শতাংশ নারী শ্রমিক।


এ ক্যটাগরির আরো খবর..