শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে আরো গুরুত্ব প্রদান করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে আরো গুরুত্ব প্রদান করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে আরো গুরুত্ব প্রদান করতে হবে। বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ ঢাকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন আগামী দিনের সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী কদর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।