শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার পরামর্শ শিল্প প্রতিমন্ত্রীর

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট শেয়ার করা বা লাইক দেওয়ার পূর্বে ঘটনাটির সত্যতা যাচাই করে নিতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে গণপিটুনি এবং ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মিরপুর মডেল থানা আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একটি চক্র অন্তর্ঘাতমূলক কর্মকা-ের মাধ্যমে দেশকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়েছিল। তাদের অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে, তখন দেশকে পিছিয়ে দিতে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী চক্র কাজ করছে। যে কোনো মূল্যে এদের ষড়যন্ত্র রুখতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। জ¦র হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন শিল্প প্রতিমন্ত্রী।

মিরপুর জোনের সহকারী কমিশনার খায়রুল আমিন ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির আলোচনা সভায় বক্তৃতা করেন। মনিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।