শার্শায় ৩৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৩৮০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে। আটক সোহাগ শার্শা থানার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে ইছাপুর বিলের (মাঠের) মধ্যে অবস্থান করছে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেন্সিডিল সহ সোহাগকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর  আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।