বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

শার্শায় মাদক ও প্রাইভেটকার সহ আটক-৪

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে,২ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলো, যশোর জেলার ঝিকরগাছা থানার বেনিয়ালী গ্রামের আমিনুল মোড়লের ছেলে আল আমিন মোড়ল (৩৭), বারবাকপুর (বহিলাপাড়া) গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), বেনিয়ালী (স্কুলপাড়া) গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুজন (২৫) ও জাফরনগর (ইউসুফপুর সরদারপাড়া) গ্রামের আলতাফ হোসেনের ছেলে রানা আহমেদ (২৪)।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শার্শা থানার বসতপুর ২নং কলোনী গ্রামস্থ জামতলা টু বালুন্ডা গামী রোডে পথিক মসজিদ চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে ০২ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ তাদের আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।