× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ যশোরের শার্শার বাগআচড়া বাজারে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রাব্বি(১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শার নাভরণ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) টিটু মিয়া।
রাব্বি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ওই যুবক রাস্তার পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে সে গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।
এবিষয়ে নাভরণ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক টিটু মিয়া বলেন, ‘ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।’


এ ক্যটাগরির আরো খবর..