বেনাপোল প্রতিনিধি: শার্শার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে ৩০০ বোতল ফেনসিডিল সহ একজন ভারতীয় নাগরীক ও একজন ইউপি সদস্য সহ ৩ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার ভোর ৪ টার সময় সীমান্তবর্তী নারকেল বাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো শার্শাার ডিহি ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুল ইসলাম (৪০) তার পিতার নাম আ: কাশেম, নারিকেল বাড়িয়া গ্রামের শেপ মন্ডলের ছেলে মুজিবর রহমান (৩৫) ও ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নওয়াপাড়া গ্রামের আমির আলীর ছেলে জাকির হোসেন (৪০)। আটককৃত ভারতীয় নাগরিক জাকিরের কাছে একটি পাসপোর্ট পাওয়া যায় যার নং এনএল – ২০৭৯১৬।
শার্শার কাশিপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারকেল বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য মফিজ সহ তার সাথে চোরাচালানি ব্যাবসায় জড়িত ভারতীয় নাগরীক মফিজ ও নারকেল বাড়িয়া গ্রামের মুজিবরকে আটক করা হয় ৩০০ বোতল ফেনসিডিল সহ। তিনি আরো জানান, ভারত থেকে আসা ফেনসিডিলের হিসাব নিকাশের একটি ডায়েরী বই মেম্বার মফিজুরের নিকট থেকে উদ্ধার করা হয়।




