শার্শায় ১৫ জন শারীরিক প্রতিবন্ধী পেল হুইল চেয়ার 

শার্শায় ১৫ জন শারীরিক প্রতিবন্ধী পেল হুইল চেয়ার 
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায়, শার্শা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউওন) নারায়ন চন্দ্র পাল,এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।।
এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।