× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

শার্শা ও বেনাপোলে শিশু ধর্ষনের অভিযোগে ট্রাকের হেলপার ও মাওলানা গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
বেনাপোলে শিশু ধর্ষন

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল (যশোর): যশোরের শার্শা ও বেনাপোলে একটি শিশু ধর্ষণ ও আর একটি শিশু ধর্ষন চেষ্টার  অভিযোগে এক ট্রাকের হেলপার  ও এক মাওলানাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) রাতে নির্যাতিত শিশুর অবিভাবকেরা বাদী হয়ে  মামলা করে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলেন, যশোরের শার্শার রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (১৫), বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের মাওলানা আবুল হোসেনের ছেলে মাদ্রাসার মাওলানা সালমান ফার্সি (২৬)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম জানান, শিশুটিকে একা পেয়ে প্রতিবেশি ট্রাকের হেলপার  শিশুটিকে ধর্ষন চেষ্টা করে।  এসময় সে চিৎকার করলে প্রতিবেশি এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুর বাবা অভিযোগ করলে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়। ২৫ জানুয়ারি  সকালে তাকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এদিকে বেনাপোলের ভবারবেড় গ্রামের  শিশু ধর্ষনের ঘটনায় বাবা জানান, তার মেয়ে সকাল ১০ টার সময় ভবেড়বেড় দারুস সালাম কওমি  মাদ্রাসায় পড়তে যায়। দুপুরে শিশুটি মাদ্রাসা থেকে রক্তাক্ত অবস্থা বাড়িতে এসে কান্না কাটি করতে থাকে। তখন তার মেয়েকে দেখে শারীরিক ভাবে অসুস্থ বলে মনে হলে তাকে জিজ্ঞেস করলে সে ঘটনাটি জানায়। তারা তার মেয়েকে সাথে নিয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ মাদ্রাসার চার শিক্ষক জিজ্ঞেসা বাদের জন্য থানায় নিয়ে আসে। এসময় চার জনের ছবি শিশুটিকে দেখালে এদের মধ্যে সালমান ফার্সি নামে একজনকে অভিযুক্ত বলে সনাক্ত করে। এসময় পুলিশ সালমাকে গ্রেফতার করে বাকি তিন জনকে ছেড়ে দেয়।
বেনাপোল পোট থানার (ওসি তদন্ত) রাসেল সারোয়ার জানায়, শিশুটিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..