ভোলার শশীভূষণে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় ১৪ পিচ ইয়াবাসহ মো.সোহেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(১৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.সোহেল শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৯ নং ওয়ার্ডের মৃত আঃ মন্নান মাষ্টারের ছেলে।

শশীভূষণ থানা সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ উপ-পরির্দশক(এসআই) (নিঃ) কমলেশ দাস ও সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে অভিযান চালিয়ে মো.সোহেল নামের এক যুবককে ১৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।