শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে জেলা শহরের চরপালং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে আজিম বেপারীর বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পালং থানায় স্থানীয় জুলহাস ওরফে কেলাশ বেপারী সহ ৪ জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা করা হয়েছে।
ভূক্তভোগী পরিবারের সদস্য ও মামলার বাদী নয়ন বেপারী বলেন, গত সোমবার (১৩ নভেম্বর ২০১৭) দুপুরে ডিমের খোসা ফেলানোর বিষয়কে নিয়া কথা কাটাকাটিকে (তুচ্ছ ঘটনা) কেন্দ্র করে শরীয়তপুরের চরপালং এলাকার জুলহাস ওরফে কেলাশ বেপারী, লিটন বেপারী, শাহিন মকদর ও শফিক বেপারী সহ আরও অজ্ঞাত নামা ৩/৪ জন ব্যক্তি ছেনদা, রামদা, হকিষ্টিক, লাটিসোটা ইত্যাদি দিয়ে আমাদের (আজিম বেপারীর) বাড়ীঘরে হামলা করে আমাকে সহ আমার বাবা আজিম বেপারী, ভাই আমির বেপারী ও ভাবী মনজিলা বেগমকে আহত করে।
এসময় হামলাকারীরা বাড়ীঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অনুমান ২ লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও নগদ ১ লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার (যার অনুমান মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা) নিয়া যায়। পরে আহত অবস্থায় আমার বাবা, ভাই ও ভাবীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করি।
এব্যাপারে আমি পালং থানায় হামলাকারী স্থানীয় জুলহাস ওরফে কেলাশ বেপারী সহ ৪ জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা করেছি। তবে এখন পযর্ন্ত কোন আসামী গ্রেফতার হয় নি। তিনি আরও বলেন, আমি মামলা করার পর হামলাকারীদের আত্মীয় আড়িগাঁও এর সিদ্দি মকদম, মর্জিনা বেগম ও চরপালং এর সুফিয়া বেগম আমাকে নানান ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তাহারা যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন জখম করে ফেলবে। তাই আমি এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি। অন্যদিকে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।





