× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

শরীয়তপুর শিশু একাডেমির প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

সৈকত দত্ত, শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুর জেলা শিশু একাডেমির আয়োজনে মহান স্বধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষ্যে ২৫ মার্চ শনিবার সকাল ১০টায় চিত্রাংকন, ক্রীড়া, হাতের সুন্দর লেখা ও ছড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের পূর্বে প্রতিযোগিতার কার্যক্রম শুরু করায় বেশীর ভাগ শিশু প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেনি বলে অভিযোগ করেছেন অভিভাবকগণ। শিশু বিষয়ক কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন।

শিশু একাডেমির শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গেয়ে দেখা যায়, অভিভাবকগণ তদের সন্তানদের হাত ধরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদের সন্তানরা নির্ধারিত সময়ে পৌঁছেও  প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেনি বলে অভিভাবকদের মন খারাপ ছিল। শিশুরাও দাঁড়িয়ে ছিল মনমরা হয়ে।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসেন প্রতিযোগি রবিউল হাসানের মা ওযুফা, রিফাতের মা রেখা, সাদিয়ার মা শাফিয়া আক্তার, সুমাইয়ার মা সেলিনা আক্তার, মারিয়ার মা জাহানারা সহ অনেকে। তারা জানায় শিশু একাডেমির শিক্ষক ক্লাশে বলেছে শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হবে। তাই তাদের বাচ্চাদের নিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই শিশু একাডেমিতে আসে। তবুও তাদের সন্তানরা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেনি। কর্তৃপক্ষ জানিয়ে দেয় সাড়ে ৯টায় প্রতিযোগিতা শুরু হয়েছে পরে যারা আসছে তারা আর কেউ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে না। এ ঘটনায় ৩০ জন প্রতিযোগীর মধ্যে মাত্র ৭ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারছে। অপর ২৩ জন প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।

মালেক হোসেন জানায়, তার মেয়ে বিগত প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে। কর্তৃপক্ষ বলেছে বিগত দিনে যারা প্রথম হয়েছে তারা এবার প্রথম হলেও প্রথম পুরস্কার পাবে না। তারা নাকি প্রত্যেককেই পর্যায় ক্রমে প্রথম পুরস্কার দিবেন। আমি নিশ্চিত আমার মেয়ে জামিনা আক্তার প্রথম হবে তবে প্রথম পুরস্কার পাবে কিনা সে নিয়ে সঙ্কায় আছি।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, প্রতিযোগিতা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। প্রতিযোগিতায় অংশগ্রহন না করলেও প্রত্যেকের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। অভিভাবকরা সংসারের সকল কাজ শেষ করে দেড়িতে আসে আর শুধু শুধু অভিযোগ করে। তাদের অভিযোগের কোন ভিত্তি নাই।


এ ক্যটাগরির আরো খবর..