মাছ ধরতে গিয়ে লালমনিরহাটে বজ্রপাতে মৃত্যু ৪ আহত ২ জন

মাছ ধরতে গিয়ে লালমনিরহাটে বজ্রপাতে মৃত্যু ৪ আহত ২ জন
স্টার্ফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা ঘটনা ঘটেছে।  মাছ ধরতে গিয়ে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।
বৃহস্পতিবার (২ জুলাই ) সকাল ১০ টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাঁকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এ সময় বজ্রপাত শুরু হলে একই গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৪) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)। আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে একই সময় জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ী নামক স্থানে একই ঘটনা ঘটে। এ সময় মাছ ধরতে আসা পূর্ব বেজগ্রামের মৃত রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪১) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ভাতি মিয়া (৩৮) বজ্রপাতে নিহত হয়। এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ঘটনা সত্যাতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।