× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

 লাকড়ি কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল তরুণী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০২৩
sonaimuri

নোয়াখালীর সদর উপজেলা থেকে প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত তাহমিনা আক্তার (১৯) উপজেলার ভাটিরটেক গ্রামের  মো.সেলিমের মেয়ে।

শনিবার (৪ মার্চ) বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে পাশের বাড়ির নজির মাষ্টারের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর পরিবার জানায়, গত ৫ বছর থেকে প্রতিবন্ধী তাহমিনা মৃগী রোগে আক্রান্ত ছিল। অসুস্থ অবস্থায় মাঝে মধ্যে গিয়ে নজির মাষ্টারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাগানে পড়ে থাকা গাছের পাতা, লাকড়ি কুড়াতো। শনিবার লাকড়ি কুড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসলে পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর একই দিন সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..