লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে চলে না গেলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে সাদ্দাম হোসেন টিটু নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনায় শনিবার (১৩ মে) দুপুরে আপন ভাই ও ভাইয়ের স্ত্রীসহ ৫ জনকে বিবাদি করে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ওই ব্যবসায়ী। অভিযোগ নং এসডিআর ৩৯৮/১৭, তারিখ-১১/০৫/২০১৭।
সাদ্দাম হোসেন টিটু দেওপাড়া গ্রামের মৃত হাজী হানিফ মিয়ার জৈষ্ঠ্য সন্তান এবং চন্দ্রগঞ্জ বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী।
বিবাদিরা হলেন, মায়মুনা আক্তার লামিয়া, আলী নাছের, নুরুল হুদা, ফয়সাল ও রহিমা বেগম।
অভিযোগে বাদি সাদ্দাম হোসেন টিটু বলেন, তার আপন ভাই আলী নাছের চন্দ্রগঞ্জ ইউপির রামকৃষ্ণপুর গ্রামের (গাছিবাড়ি) নুরুল হুদার বিবাহিতা মেয়ে মায়মুনা আক্তার লামিয়ার সাথে গোপনে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়। তাদের সম্পর্কটি আমার পরিবার মেনে নেয়নি। পরে আমার ভাইকে পারিবারিকভাবে বেগমগঞ্জ উপজেলার লাকুড়িয়া কান্দি গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে মিতুকে বিয়ে করানো হয়। তাদের সংসারে রাহাত নামে ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরই মধ্যে আমার ভাই আলী নাছেরকে আমেরিকায় পাঠানো হয়। আমেরিকা থাকাবস্থায় আমার ভাই পুনরায় লামিয়ার সাথে গোপনে সম্পর্ক গড়ে তোলে। পরে আমেরিকা থেকে ফিরে এসে ঢাকায় অবস্থান করে এবং সেখানে গোপনে লামিয়াকে বিয়ে করে।
সাদ্দাম হোসেন টিটু বলেন, আমেরিকা যাওয়ার আগে আমার বাবা মৃত হাজী হানিফ মিয়া তার ছোট ছেলে আলী নাছেরকে তার ওয়ারিস সূত্রে পাওয়া সব সম্পত্তি ভাগ করে দিয়ে যায়। বর্তমানে তার সাথে আমার কোনো ধরণের সম্পর্ক নেই। আমার ভাই আলী নাছের পরকীয়া প্রেমসহ বিভিন্ন অপকর্ম করে নিজের সম্পত্তি শেষ করে এখন স্ত্রী লামিয়াকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করে আমার সম্পত্তি দখল করতে চায়। টিটু জানান, গত বৃহস্পতিবার বিবাদি লামিয়াসহ অন্যান্যরা ০১৭৭৩-৯৪৭৭০৯ নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় আমাকে প্রাণে হত্যার হুমকি দেয় তারা।
বর্তমানে ব্যবসায়ী সাদ্দাম হোসেন টিটু জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে
জানান।



