× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন; পুড়ে গেলো দুই শিশু-দগ্ধ স্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
luxmipur

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর এলাকায় নেশার টাকা না পেয়ে কামাল হোসেন (৪০) নামে এক পাষন্ড বাবার আগুনে পুড়ে মারা গেছে সাত বছর বয়সী আয়েশা আক্তার। স্ত্রী সুমাইয়া আক্তার ও তিন বছর বয়সী ছেলে আবদুর রহমান মারাত্মক  দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ণ ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলেও মারা যায়। স্থানীয়দের দাবি, নেশার টাকা জোগাড় করতে না পেরে কামাল হোসেন এ  অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। ঘাতক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
কামাল হোসেন পুরান চতইল্লার বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে। পেশায় তিনি একজন অটোরিক্সা চালক।
স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম, সিএনজি চালক মানিক হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন ও ব্যবসা নিয়ে পারিবারিকভাবে স্ত্রীর সাথে বাকবিতন্ডা প্রায়ই চলতো। ঘটনার সময় তারা শোরচিৎকার শুনে ঘটনাস্থলে আগুন নেভাতে আসেন। পরে তাদের কাছে কামাল দাবি করেন, পেট্রোল দিয়ে তিনি নিজেই আগুন দিয়েছেন।
 পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত কামালের স্ত্রী সুমাইয়ার স্বজনরা জানান, সুমাইয়া বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার দপ্তরী পদে এ বছর চাকুরি পান।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন -‘পারিবারিক অশান্তির কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘাতক কামাল পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।’


এ ক্যটাগরির আরো খবর..