লক্ষী বড়ই চঞ্চলা, কোন কাজ ১-২জন করলে তাদের দোষ, ব্যাপক হারে ঘটলে?

রত্না সান্যাল, কলকাতাঃ ভারতের হিন্দু নারীদের গৃহলক্ষী বলা হয়। তাহলে সকলকে  এ কথা ও তো  মনে রাখতে হবে লক্ষী বড় ই চঞ্চলা, তাকে গৃহে চিরদিনের জন্য অধিষ্ঠিত রাখতে হলে অনেক সাধ্য-সাধনা করতে হয়, অনেক প্রয়াস করতে হয়, খুশী রাখতে হয়, লক্ষী অখুশী হলেই সেই গৃহ ত্যাগ করে চলে যায়, অন্য কোন গৃহে অধিষ্ঠিত হয়।

কিন্তু দেবী লক্ষীকে কিছু বলার সাহস কারোর হয়না দরিদ্র হওয়ার ভয়ে অথচ নারীকে যা খুশী বলা যায় কারণ এক নারী চলে গেলে সহজেই অন্য নারী পাওয়া যায়। লক্ষী লাভ তো আর ওভাবে হবেনা। যুগ যুগ ধরে একটা প্রবাদ প্রচলিত পুরুষদের মুখে নারী চরিত্র বড়ই জটিল। তাদের মনের কথা ভগবানের বাবা ও নাকি বোঝেনা। তাদের মুখে এক কথা, মনে আরেক ভাবনা, হ্যাঁ তাতো হবেই কারণ নারীদের যুগ যুগ ধরে যে মনের কথা বলতে দেওয়া ই হয়নি কিন্তু মন তো তার আপন গতিতে চলবেই।

তার মুখে তো জোর করে লাগাম পরানো গেছে কিন্তু মনে কোন লাগাম পরানো হবে? কি ভাবে পড়ানো হবে?তাই তা আর পারেনি কেউ।সেই মনের প্রবাহ আজ খোলা আকাশ সামনে দেখে পাখা মেলে নিজের খুশীতে উড়ে যায় চঞ্চলা লক্ষীর মতো আর তখন ই তাকে অসতী,চরিত্রহীন,ব্যাভিচারী আখ্যা দেওয়া হয়।

আগেকারদিনে নারীদের মনে জোর করে লাগাম পরাতে পারেনি বলেই হাজার একাদশী ব্রত পালন করিয়ে ও, মাথার চুল কেটে নেড়া করিয়েও, জীবন থেকে সব রং কেড়ে নিয়ে সাদা থান পরিয়েও, পছন্দের সব খাদ্য তার খাদ্য তালিকা থেকে কেড়ে নিয়ে আতপ চাল আর নিরামিষ খেতে বাধ্য করিয়েও পারেনি শরীরের প্রয়োজন সব ক্ষেত্রে কেড়ে নিতে। তাই সেই কালেও নারী নানা গুপ্ত সম্পর্কে জড়াতো। ধরা পড়লে নানা শাস্তি পেত। তাদের কাশী পাঠিয়ে দেওয়া হতো তবে জড়তো তো কোন পুরুষের সাথেই আর পুরুষের প্ররোচনাতেই কিন্তু পুরুষ কোনদিন ব্যাভিচারী খেতাব পায়নি। চরিত্রহীন, অসৎ খেতাব পায়নি। শাস্তি ও পায়নি, কাশী বাসী ও হতে হয়নি।

এসবের দ্বারা এটাই প্রতিষ্ঠিত করা হয়েছে কামনা-বাসনা-যৌনতা সব শুধু পুরুষদের জন্য। নারী শুধু তা পূরণ করার আধার মাত্র। নারীর নিজের কোন চাহিদা থাকা অপরাধ, নিজের প্রয়োজন মিটলো কি মিটলো না এটা বলা নির্লজ্জতা, মন্দ নারীর লক্ষন। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, নারী আজ আর অবলা না, সে পুরুষের মতো বাইরের জগতে পা রেখেছে।  পুরুষদের মতো রোজগার করছে। শিক্ষা আজ তাদের মুখে শব্দ বসিয়েছে। তারা তাদের প্রয়োজন বলতে শিখেছে তাই আজ তারা চঞ্চলা।

এই সহজ সত্য টা সব পুরুষ কে বুঝতে হবে, মানতে হবে। আবার সব নারী বলার ভাষা না জানলেও নিজের প্রয়োজন টা মিটিয়ে নিতে একটুও কুন্ঠিত না। আজ আর নারীকে সিঁথি ভর্তি সিঁদুর, শাঁখা পলা পরিহিত হাত আর অবগুন্ঠনে পরিবৃত হয়ে শুধু স্বামী আর সন্তানদের জন্য ব্রত পালন করে খুশী থাকতে দেখা যায়না। তাই চারদিকে গেল গেল রব। গেল গেল না করে হিন্দু পুরুষরা যাওয়া রোধ করার কোন চেষ্টা করেনা। নারীরা কেন যায় তা ভাবেনা। কি কি করলে তারা যাবেনা তা ভাবেনা। শুধু বলে সঠিক ভাবে ধর্ম পালন করলে কেউ বিপথে যাবেনা।যে মধ্য বয়স্ক গৃহবধু নিয়ম মত ব্রত-উপবাস করে, প্রতি বৃহস্পতি বার নিয়ম মত লক্ষী পূজা করে,লক্ষীর পাঁচালি পড়ে, শাঁখা-সিঁদুরে যথেষ্ঠ ভারতীয় নারী থাকতে থাকতেও হঠাৎ কেন সব ত্যাগ করে বিধর্মীদের সাথে চলে যায়? ধর্ম পরিবর্তন করে? এখনও কি এসব ভাবার সময় আসেনি?কিসের আকর্ষণে তারা দীর্ঘদিনের সাজানো সংসার, স্বামী, সন্তান সব নির্দ্বিধায় ত্যাগ করে চলে যায়?

যদি পরকীয়া একজন দুজন করতো তাহলে শুধু তাদের দোষ বলতে পারা যেত কিন্তু যখন ব্যাপক হারে কোন ঘটনা ঘটে তখন  মুখ ঘুরিয়ে না থেকে কারণগুলো অনুসন্ধান করা আর তা দূর করা উচিৎ না? হিন্দু পুরুষদের মধ্যে কজন তাদের স্ত্রীর শারীরিক চাহিদা সম্পূর্ণ মিটেছে কিনা, সে যথেষ্ঠ পরিতৃপ্ত কিনা তার দ্বারা একথা জানতে চেয়েছে? মনে হয়না একজনও খুঁজে পাওয়া যাবে। পুরুষের শরীরে যৌন অঙ্গ একটি মাত্র তাই তার চাহিদা ও সীমিত কিন্তু একজন নারীর সারা শরীর ব্যাপী যৌন অঙ্গ তাই তার প্রয়োজন সীমিত গন্ডিতে আবদ্ধ না। প্রত্যেক পুরুষ শুধু শাড়ী, গয়না দিয়ে স্ত্রীকে যথেষ্ঠ দিচ্ছে এই ভাবনা থেকে বাইরে নজর দিক। স্ত্রী শাড়ী গয়নার থেকেও বেশী আদর, ভালবাসা আর যৌনতা তে পরিপূর্ণ কিনা জানতে চাক। আমার মনেহয় সব পুরুষ যদি এইদিকে যথেষ্ঠ নজর দেয় হিন্দু নারী আর বাইরে যাবেনা

একটা কথা মনে রাখতে হবে সবাইকে, নিজের ঘরে পেট ভরে খাবার খেতে পেলে কেউ অন্যের কাছে খাবার ভিক্ষা করে খাবেনা, পেটে ক্ষিধে থাকলে কোথা থেকে খাবার জোগাড় করবে সেটা দেখবে না। খাবার টা জোগাড় করাই একমাত্র উদ্দেশ্য হবে। হিন্দু পুরুষরা ভাবতে শুরু করুন, চিন্তা করতে শুরু করুন, আত্মবিশ্লেষণ করুন নাহলে হিন্দু সমাজ ধ্বংসের জন্য আপনারাই দায়ী থাকবেন। হিন্দু পুরুষ জন্ম দেবার জন্য ও আর হিন্দু নারী অবশিষ্ট থাকবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।