র‌্যাব-১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালনায় চার প্রতিষ্ঠানকে জারিমানা

র‌্যাব-১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালনায় চার প্রতিষ্ঠানকে জারিমানা

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালনায় চার প্রতিষ্ঠানকে জারিমানা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি আ.ন.ম. ইমরান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারি পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ।

র‌্যাব-১৩ সহকারি পরিচালক এএসপি আ.ন.ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান , এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরনের শাস্তি হিসেবে ১। ভাই বোন মুড়ির মিল এর মালিক তরিকুল ইসলাম’কে ১৫,০০০/- (পনের হাজার) টাকা, ২। রুচিতা বেকারীর মালিক জসিম’কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, একই আইনের ৪১ ধারায় জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ তৈরি/বিক্রি করার শাস্তি হিসেবে ৩। বৃন্দাবন সরকার মৎস্য খাদ্য ব্যবসায়ীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং একই আইনের ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার শাস্তিÍ হিসেবে ৪। মেসার্স সামাদ এন্ড সন্স এর মালিক মোঃ সাইফুল ইসলাম’কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা জরিমানা করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।