নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে আগামী ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা নিয়ে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে।
সুইজারল্যান্ডে একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১৬ থেকে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। এ কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওআইসি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
এ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সঙ্কট নিয়ে গত ক’দিন জেনেভা ও ব্রাসেলসে ওআইসি গ্রুপের জরুরি বৈঠক হয়েছে। মালয়েশিয়ায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে গ্রুপের বৈঠকগুলোতে আলোচনা হয়।


