× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে যাচ্ছেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। আজ বিকেল ৩টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতের পর আগামী শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি জানিয়েছে, ওই সভাতেই ভোটের তারিখ নির্ধারিত হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদও অংশ নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..