× Banner
সর্বশেষ
শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা

রাণীশংকৈলে ৩ শতক জমির বিরোধে গৃহবধূ খুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বিষ্ণপুর গ্রামের সইদুল হকের স্ত্রী পারভিন আক্তার (২৩) জমি জমার বিরোধে প্রতি পক্ষের হাতে খুন হয়েছে। এলাকা বাসি জানায়, দির্ঘদিন ধরে বিষ্ণপুর গ্রামের সইদুলের সাথে তার চাচাত ভাই নবাব ও দুলালের বসতভিটার ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দফায় গ্রাম্য সালিশে আপোষ মিমাংসা হলেও বিরোধ মিটেনি।

গত সোমবার ঘটনাকে কেন্দ্র কসিরের ছেলে নবাব ও কাটুর ছেলে দুলালের লোকজন সইদুলের বাড়ির লোকজনের ওপর চড়াও হয়। এতে গুরুত্বর অবস্থায় সইদুলকে পীরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ১৬ আগষ্ট সকালে পারভিন বাড়ির বাইরে আসলে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পারভিন মারা যায়। পারভিন দুই সন্তানের জননী।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..