রাণীশংকৈলে পুলিশ সপ্তাহ পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাণীশংকৈল থানা পুলিশ বেশ জাকজমকভাবে পুলিশ সপ্তাহ পালন করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল) মোঃ মোসফেকুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান, ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ হোসেন বিপ্লব, আ’লীগ নেতা মোশাররফ হোসেন বুলু, পৌর আ’লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত ছিলেন।

গ্রাম পুলিশ, থানা পুলিশের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ র‌্যালীতে উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।