রাজারহাটে জে এস সি’তে ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে ২০১৯ সালে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জে এস সি)’তে ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এবছর উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৫ জন।

রাজারহাট পাইলট উচ্চ থেকে এবছর সর্বাধিক সংখ্যক ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে এগিয়ে আছে। এ বিদ্যালয়ে ১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়। রাজারহাট সরকারি উচ্চ বিদ্যালয় হতে বৃত্তি পেয়েছে ১৫ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ জন। পাঙ্গাঁরানী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তি পেয়েছে ৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১ জন।

এ ছাড়া শুধুমাত্র সাধারণ গ্রেডে পেয়েছে ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন,পান্থাবাড়ী বালাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, ফুলকা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, সরকারবাড়ী  উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। প্রসঙ্গত  ২ নভেম্বর, ২০১৯ হতে জে এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।