রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় ৫.৬মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।
আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। তবে তাৎক্ষনিক ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ বলে ধারণা করছেন তিনি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য প্রকাশ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।


