রাজধানীতে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কাজীপাড়ার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কাজীপাড়ায় ছয়তলা বাড়ির নিচতলায় পোশাক কারখানা রয়েছে। এতে আগুন লাগে। খবর পেয়ে গতকাল রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। পরে ভোর সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং এ ঘটনায়  ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।