যে সাত খাবার মাথাব্যথা বাড়ায়

স্বাস্থ্য ডেস্ক: ঠান্ডা, মানসিক চাপ, হজমে অসুবিধা, উদ্বেগ, বিষণ্ণতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সাইনুসাইটিস, মাইগ্রেন ইত্যাদি হলো মাথাব্যথার প্রচলিত কারণ। তবে জানেন কি, কিছু খাবার রয়েছে, যেগুলো মাথাব্যথা বাড়িয়ে তুলতে পারে? মাথাব্যথার সমস্যা থাকলে এ খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. পাকা কলা
পাকা কলা মাথাব্যথা বাড়ায়। এর মধ্যে রয়েছে টাইরামাইন। এটি মাথাব্যথা তৈরি করে। বিশেষ করে মাথাব্যথা আগে থেকে থাকলে এটি সমস্যা বাড়িয়ে তোলে।

. পাউরুটি
কার্বোহাইড্রেট পাউরুটি বা পাস্তা মাথাব্যথা বাড়ায়। এটি দ্রুত রক্তের শর্করা বাড়িয়ে দেয়। এটি মাথাব্যথার আরেকটি কারণ।

. আইসক্রিম
আইসক্রিম মস্তিষ্কের রক্তনালির মধ্যে বাধা তৈরি করে। এতে মাথাব্যথা বাড়তে পারে।

. বাদাম
মাথাব্যথা থাকলে বাদাম খাওয়া কমিয়ে দিন। বাদামের মধ্যে রয়েছে টাইরেমাইন। এটি মাথাব্যথা বাড়ায়।

. চায়নিজ খাবার
চায়নিজ খাবার, যেমন—নুডলস, গ্রেভি এগুলোর মধ্যে রয়েছে মোনোসোডিয়াম গ্লুটামেট। এটিও মাথাব্যথা বাড়ায়।

. চুইংগাম
হ্যাঁ, চুইংগামও মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। গবেষণায় বলা হয়, নিয়মিত চুইংগাম চিবালে চোয়াল ব্যথা ও মাথাব্যথা হয়।

. পনির
পনিরের মধ্যে রয়েছে টাইরেমাইন। এই খাবারও মাথাব্যথা বাড়াতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।