× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

সাভার প্রতিনিধিঃ  চাঁদা না পেয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন (২৭)।

বৃহস্পতিবার দিনগত রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া লেকপার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শিকদার দত্তপাড়া এলাকার সইমুদ্দিন শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করে আসছিল বিরুলিয়ার নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেন। তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দত্তপাড়া এলাকার মোশারফ করিম (অপু)।

আকতার চাঁদার টাকা দিতে অস্বীকার করায় অপু গতকাল বৃহস্পতিবার রাতে আখতার হোসেনের ওপর হামলা চালায়।

এসময় তার চিৎকারে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে মারা যান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  পাঠিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরাদ আরটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। সন্ত্রাসী অপুকে আটক করার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..