যশোরের শার্শায় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ৪০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় কোনো পাচারকারীকে আটক হয়নি।

শুক্রবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া থেকে ফেনসিডিলসহ এই প্রাইভেটকার জব্দ করা হয়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন খবর ছিল শার্শা সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। পরে পাকশিয়া গ্রামের মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ির সামনে থেকে সাদা রংয়ের প্রাইভেটকার ( ঢাকা মেট্রো -খ-১১ – ৮৪৮৪)  ধাওয়া করা হয়। এ সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের মধ্য থেকে  ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।