যশোরের নিষ্পাপ শিশু আয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন

যশোর প্রতিনিধি: আবিদ হাসান আয়ান। ৪ বছরের নিষ্পাপ শিশু। দুরন্ত ও চঞ্চল এই শিশুটি বেড়ে ওঠার আগেই অঙ্কুরেই নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ। আয়ানের শরীরে বাঁসা বেঁধেছে হেপাটেটিস সি ও টনিক আইটিপি। যার চিকিৎসার খরচ অত্যান্ত ব্যয়বহুল।

আয়ান বর্তমানে কলকাতার সরজ গুপ্তা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার সমস্তু শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। ইতোমধ্যে প্রায় ৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে আয়ানের চিকিৎসার জন্য। এখন জরুরী ভিত্তিতে তার অপারেশন প্রয়োজন। এ জন্য দরকার আরও প্রায় ২০ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই আয়ানকে বাঁচানের জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।

দানবীরদের সহযোগিতা পেলেই বাঁচতে পারে এই ছোট্ট শিশু আয়ানের জীবন। সাহায্য পাঠানের ঠিকানা: রিয়াজ্জুজামান আদর, সঞ্চয়ী হিসাব নং-৩৪০৫৩০২৩ সোনালী ব্যাংক যশোর শাখা ও ফাগ্লুনী জামান, কারেন্ট হিসাব নং-৫২৭৬,ইসলামী ব্যাংক যশোর শাখা। সাহায্য পাঠানো যাবে এই ০১৭১২-১৩০০৯৫ (ব্যক্তিগত) বিকাশ নাম্বারেও

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।