যশোরে শিশুদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র বিতারণ

যশোরে শিশুদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র বিতারণ

যশোর প্রতিনিধি: যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেছে সেচ্ছোসেবী সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা।

আজ বিকাল সাড়ে ৪টায় যশোর শহরের খড়কী পীরবাড়ি নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের করা হয়। আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

এসময় বক্তরা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। তবে এবার ভিন্ন বিষয় হলো প্রত্যেক শিশুর তাদের পছন্দের শীতবস্ত্র পেয়েছে।

শীতের শুরুতে প্রত্যেক শিশুর বাড়িতে গিয়ে তাদের গায়ের মাফ ও পছন্দ তালিকা করে শীতবস্ত্র ক্রয় করা হয়। অনুষ্ঠান শেষে ৭০জন শিশুর হাতে শীতবস্ত্র বিতারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।