× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

যশোরে অন্তঃস্বত্ত্বা স্ত্রীর গায়ে আগুন দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০
স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আগুনে দগ্ধ হয়েছে পুতুল রানী (১৬) নামে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। এ ঘটনায় তার স্বামী প্রদীপও (২০) দগ্ধ হয়েছে।  পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঝিকরগাছা উপজেলার কাউরিয়া দাসপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ পুতুল রানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। প্রতিবেশিরা প্রদীপের বিরুদ্ধে পুড়িয়ে হত্যার অভিযোগ তোলায় পুলিশ তাকে আটক দেখিয়েছে। প্রদীপ পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি জানিয়েছেন, রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশিরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঝগড়ার কারনে প্রদীপ তার স্ত্রীর গায়ে আগুন দিতে পারে।  খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, রাত ৩টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এছাড়া আহত প্রদীপের দুই হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত প্রদীপ জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সাথে ঝগড়া হয়।
এক পর্যায়ে পুতুল ঘরের বাইরে যেতে চাইলে তিনি বাধা দেন এবং দরজা আটকে শুয়ে পড়েন। পুতুল ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে গিয়ে নিজের শরীরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তৎক্ষনাত তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দু’হাত পুড়ে যায়। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।
প্রদীপ দ্যা নিউজকে জানান, তিনি পুতুলকে খুব ভালোবাসেন। এক বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহন করে তিনি পুতুলকে বিয়ে করেছিলেন। এ সময় আলআমিন নাম ত্যাগ করে প্রদীপ নাম গ্রহন  করেন। পুতুলের গায়ে আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে, প্রতিবেশিদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক দ্যা নিউজকে বলেন, আমরাতো শুধু ছেলের বক্তব্য শুনেছি। সে দাবি করেছে তার স্ত্রী নিজে গায়ে আগুন দিয়েছে। মেয়ের বক্তব্য পেলে বিষয়টি পরিস্কার হবে। আপাতাত প্রদীপকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..