বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন ম্যাক্রোঁ।

এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন ম্যাক্রোঁ। ওই সময় ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। দ্বিপক্ষীয় চুক্তি সই শেষে উভয় নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

১৯৯০ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট মিত্রান্দের পর ম্যাক্রোঁই প্রথম নেতা যিনি বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ ও ফ্রান্স সরকারের আশা, ম্যাক্রোঁর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।