× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এস.এম.  সাইফুল ইসলাম কবির

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুলে জনসাধারণ ও শিক্ষাথীদের পারাপারা চরম ভোগান্তি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুলে

বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ির ঝুঁকিপূর্ণ পুলটি এখন চলাচলের অনুপযোগী হতে পড়েছে। এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীরা পারাপারে চরম ভোগন্তির শিকার হচ্ছে। গেল সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ পুলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।

উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরবাড়ির খালের কাঠের পুলটি তিন বছর যাবৎ  ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে চুরি হয়ে যাচ্ছে পুলের বিভিন্ন সামগ্রী । দূর্ঘটনা এড়াতে এল্কাাবাসী ও স্থানীয় মেম্বারের সহযোগীতা ও অর্থায়নে বাঁশ দিয়ে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এ পুল দিয়ে প্রতিদিন উত্তর ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করে। পুলের দুই পার্শ্বে নিরাপত্তা জন্য ধরনী না থাকায় শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজন চলাচল করতে ভয় পাচ্ছে ।

স্থানীয় ভূক্তভোগীদের পক্ষে রাকিব খান জানান, গেল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ পুলটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা । অতিবিলম্বে পুলটি পুনঃনির্মান করা জরুরী ।

ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া এ ঝুঁকিপূর্ণ পুলটি নির্মান খুবই জরুরী ।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন,  সিত্রাংয়ে  উপজেরার কয়েকটি পুলের ক্ষতিসাধিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..