ঝিনাইদহ প্রতিনিধি॥০১ ডিসেম্বর’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধর করেন। এটি সুগার মিলের ৫১তম আখ মাড়াই মৌসুম।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেন আলী, মিলের এমডি দেলোয়ার হোসেন, হেড অফিসের সিফট মার্কেটিং অফিসার আব্দুর রশিদ, প্রকৌশল বিভাগের ডিজিএম গোলাম মোর্তজা, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমন, কালীগঞ্জ থানার ওসি মিজারনুর রহমান সহ জনপ্রতিনিধি, মিলের শ্রমিক ও আখচাষীরা।
এবার আনুমানিক ৯৫ দিনে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৭শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে।





