মেহেরপুরের বিভিন্ন গ্রামে প্রফেসর আবদুল মান্নানের গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৮-১৮): মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা প্রফেসর আবদুল মান্নান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ও আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। এসময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আ্হ্বান জানান।

বৃহস্পতিবার তিনি পিরোজপুর ইউনিয়নের জুগিন্দা, বর্শিবাড়িয়া, হাসানাবাদ কলোনি, গহরপুর ও পিরোজপুর এবং আমঝুপি ইউনিয়নের হিজুলী ও চাঁদবিল গ্রামে গনসংযোগ করেন।

এসময় তার সাথে ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, পিরোজপুর ইউপি’র ওয়ার্ড সদস্য মোঃ ডাবলু, আওয়ামী লীগ নেত আব্দুর রহমান, রেজাউল হক, মোকসেদ আলী, কলিমুদ্দিন, মোঃ বাদশাহ, মোঃ সাগর, আব্দুস সালাম, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন বাবু, আমঝুপি ইউপি’র ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা মোঃ জামসেদ, সফি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান ডালিম, বাস্তহারা লীগের সভাপতি রাফিউল ইসলাম রকি, কার্যকরী সভাপতি রাকা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।