মেহের আমজাদ, মেহেরপুর (০১-০২-১৭ ): আগামী ৪ ফেব্রুয়ারী মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করার লক্ষে ৪ দিন ব্যাপী কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতাকাল বুধবার সকালে স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষনে স্থানীয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।




