আজ রবিবার সংক্ষিপ্ত সফরে মেহেরপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রবিবার সংক্ষিপ্ত সফরে মেহেরপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০২-২০২০):  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংক্ষিপ্ত সফরে মেহেরপুর আসছেন।

আজ রবিবার সকাল দশটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। মেহেরপুরে পৌঁছিয়ে তিনি মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করবেন।

এ দিন বিকেল তিনটায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্ধারে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে সামনে রেখে মেহেরপুরে পুলিশ ব্যাপক প্রস্তুত গ্রহণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।