মেহেরপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে সদর থানা কৃষকলীগের লীগের সংবর্ধনা

মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৭-১৭):  মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের পতœী সৈয়দা মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মনোনিত হওয়ায় মেহেরপুর সদর থানা কৃষকলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে সৈয়দা মোনালিসা ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোসালিসা ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরীফউদ্দীন নিকুল,সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দীন আহম্মেদ চুন্নু, সাবেক ছাত্র নেতা রাহিনুজ্জান পলেন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব প্রমুখ । এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সদর থানা কৃষকলীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।