মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৮-১৭): মেহেরপুরের উন্নয়ন কর্মকান্ড ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ বিনির্মানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, তাঁর স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাংবাদিক ওয়াজেদুল হক, মহাসিন আলী, মেহের আমজাদ, ফারুক হোসেন, ফজলুল হক মন্টু, গোলাম মোস্তফা, আনিসুজ্জামান মেন্টু, মাজেদুল হক মানিক, রাশেদ জামান, মাহবুবুল হক পোলেন, রাজিবুল হক সুমন, তৌহিদ-উদ দৌল্লা রেজা, আবু আক্তার করণ, শেখ সফি, আবু সাঈদ, মনিরুল ইসলাম মনি প্রমুখ। পরে সেখানে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।




